বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

মিউচুয়াল ফান্ডের অর্থ আত্মসাত, নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ডের প্রায় ১৫৮ কোটি টাকা আত্মসাতের তথ্য মিলেছে। এসব তহবিলের নিরীক্ষার দায়িত্বে থাকা ‘আহমেদ জাকের অ্যান্ড কোং’ নামের নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৮ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এই নিষেধাজ্ঞা আরোপ করে।

বিএসইসির তথ্য অনুযায়ী, পুঁজিবাজারের চারটি মিউচুয়াল ফান্ডের প্রায় ১৫৮ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এই চারটি তহবিলেরই নিরীক্ষার দায়িত্বে ছিল ‘আহমেদ জাকের অ্যান্ড কোং’। তহবিলগুলো হলো: ইউএফএস–পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড, ইউএফএস–ব্যাংক এশিয়া ইউনিট ফান্ড, ইউএফএস–আইবিবিএল শরিয়া ইউনিট ফান্ড ও ইউএফএস–পপুলার লাইফ ইউনিট ফান্ড।

এছাড়া এসব তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইউনিভার্সেল ফাইন্যান্সিয়াল সলিউশনস (ইউএফএস)।

সংস্থাটি আরও জানায়, বিএসইসির প্রাথমিক তদন্তে এসব তহবিলের নিরীক্ষাকালে নিরীক্ষা প্রতিষ্ঠানটির অপেশাদারত্বের প্রমাণ মিলেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ইউএফএসের ব্যবস্থাপনায় থাকা সব মিউচুয়াল ফান্ডের নিরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের নিরীক্ষা কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানায় বিএসইসি।

সর্বশেষ পাওয়া সংবাদ