রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে আমরা নেটওয়ার্কস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৭৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৮৮৭ বারে ৫২ লাখ ৯৮ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ১৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৪.৪২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৫০ পয়সা বা ৩.৮৩ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইসলামী ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ