বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
advertisement
শেয়ারবাজার

সাফকো স্পিনিংয়ের বোনাস লভ্যাংশ বাতিল

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলসের ১ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে সাফকো স্পিনিং ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ