বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

পারটেক্স কেবলসকে ছাড় দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: পারটেক্স কেবলস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনে পাবলিক ইস্যু বিধিমালা পরিপালনের ক্ষেত্রে ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত বছরের ২৩ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিএসইসি, যা ওই বছরের ২০ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সংস্থাটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাবলিক অফারের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট ইস্যুয়ারকে পাবলিক ইস্যু বিধিমালা ২০১৫-এর বিধি ৩-এর উপবিধি ২-এর (পি) ধারার শর্ত পরিপালন থেকে অব্যাহতি দেয়া প্রয়োজন বলে মনে করছে কমিশন। এ অবস্থায় আইপিওর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য বিএসইসি পাবলিক ইস্যু বিধিমালা ২০১৫ এর আলোচ্য বিধি পরিপালন থেকে পারটেক্স কেবলসকে ২০২২ সালের ৩০ জুনের পর থেকে আইপিও ব্যতীত অন্য কোনোভাবে মূলধন বাড়ানো যাবে এ শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ