বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬২টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে, ২১০টির দর অপরিবর্তিত রয়েছে এবং ২০টির লেনদেন হয়নি।

এদিকে গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ২৯ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৩ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা বা ২৯.০৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা।

ইস্টার্ণ হাউজিং লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে।যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে-বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২.৯৭ শতাংশ, নাভানা ফার্মার ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ৯.৭২ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ