বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

বাংলাদেশ শিপিং করপোরেশন সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০ দশমিক ৪৬ শতাংশ বা ৮৫৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বিএসসির ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ৮০২টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৩৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৭৯ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপরিশ করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা। এর আগের হিসাব বছরে মুনাফা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১৩ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানািটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭২ টাকা ৫২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০ টাকা ২৮ পয়সায়।

এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭২ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। তার আগের হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৮ ও ২০১৭ হিসাব বছরের জন্য যথাক্রমে ৬ শতাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
এদিকে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৪ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫০ পয়সায়।

১৯৭৭ সালে পুুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮৮ কোটি ৯৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ সরকার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৯০ শতাংশ ও বাকি ২৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ