জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন সূচিতে লেনদেনের সময় আধা ঘণ্টা কমছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘন্টা পরিবর্তন আসছে। আজ রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ডিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া শেয়ার লেনদেন শুরু হবে সকাল ১০টায়। টানা লেনদেন চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত। দিনের লেনদেন আনুষ্ঠানিকভাবে শেষ হবে দুপুর ২টায়।