সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ৩১ কোটি ৯১ লক্ষ ৪ হাজার ২১৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৯ কোটি ৮৩ লক্ষ ৩ হাজার ৪৬১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯৪.৪৮ পয়েন্ট বেড়ে ৫২৭২.৭৯ ডিএস-৩০ মূল্য সূচক ৪১.৬২ পয়েন্ট বেড়ে ২০০১.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.২৫ পয়েন্ট বেড়ে ১০৬৫.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি, একমী পেস্টিসাইড, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও সানলাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিলভা ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স স্পিনিং , ইবিএল এনআরবি মি. ফা., এফবিএফআইএফ, আইএফআইসি ব্যাংক ১ম মি. ফা., ফার কেমিক্যাল, পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., আইসিবি এএমসিএল ২য় মি. ফা. ও পিএইচপি ফার্স্ট মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, এসকে ট্রিমস, প্রাইম ফাইন্যান্স, নর্দার্ন জুট, এস আলম কোল্ডরোল্ড ও বিডি থাই অ্যালুমিনিয়াম।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩১১৮৪৬০৬৬৯৬.০০।