বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০  টি কোম্পানির ২৩ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ৮৫৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯১  কোটি ৫৭  লক্ষ  ১৯  হাজার ১২৯   টাকা।
 
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭৬.২০  পয়েন্ট বেড়ে ৫৩৬৮.৪০  ডিএস-৩০ মূল্য সূচক ২৮.২২  পয়েন্ট বেড়ে  ২০৬৬.২৫  পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.১৪  পয়েন্ট বেড়ে ১০৭৯.৪২  পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০৮ টির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানীর শেয়ার।    
  
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, তৌফিকা ফুড, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাব,  সামিট  এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, সী পার্ল, একমী পেস্টিসাইড ও  লাফার্জ হোলসিম বাংলাদেশ। 
 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিপিপিএল, সার্প ইন্ডা:, লাফার্জ হোলসিম  বাংলাদেশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ডেফোডিল  কম্পিউটার,  প্রাইম  লাইফ ইন্সু:  ভিএফএস থ্রেড ডাইং,  আইবিপি,  আইসিবি এএমসিএল সোনালি  ব্যাংক ১ম  মি. ফা. ও  আরামিট  লি:। 
 
দর কমার  শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিআইএফসি, ইউনিয়ন ক্যাপ,  মাইডাস  ফাইন্যান্স, নূরানী  ডাইং,  হাওয়া অয়েল,  আনলিমা ইয়ার্ন, ফনিক্স  ফাইন্যান্স,  প্রাইম ফাইন্যান্স, জিএসপি  ফাাইন্যান্স  ও বে লিজিং। 
 
আজ ডিএসই’র বাজার মূলধন:-  ৭০৬৯১২৫৭৬৭১৫৭.০০।

 

এই সম্পর্কিত আরো