সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শেয়ার বাজার

মেঘনা পেট্রোলিয়ামের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবারাজ ডেস্ক: মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ১০ম বিশেষ সাধারণ সভা এবং ৪৭ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৪ জানুয়ারী) যথাক্রমে সকাল সাড়ে ১০টায় এবং দুপুর ১২টায় ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মে” অনুষ্ঠিত হয়।

উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন সচিব, বিদ্যুৎ বিভাগ এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান  ফারজানা মমতাজ। উভয় সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এছাড়াও উম্মুল হাছনা, স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আবদুল্লাহ আল মামুন, স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ জিয়াউল হক, অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; রওনক জাহান, যুগ্নসচিব, অর্থ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড;  নাজনীন পারভীন, যুগ্ন সচিব ও পরিচালক (অর্থ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পরিচালক, এমপিএল বোর্ড; ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; জেয়াদ রহমান, ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ শাহীরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক (চঃ দাঃ), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব ফারহানা আক্তার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। 

উপরে বর্ণিত বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কোম্পানি ২০২৪-২০২৫ হিসাব বছরে ৬৬৪.৩২ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৬১.৩৯ টাকা হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। সভায় ২০০% নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়। 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার