বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
শেয়ার বাজার

অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) মুনাফার বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৬০ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১.৭৭ টাকা যা আগের বছর একই সময় ছিল ৫৪.৭৮ টাকা, ২০২৪ সাল হয়েছিল ১৪৬.২৩ টাকা, ২০২৩ সালে ছিল ১২২.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১১২.৮২ টাকা ও ২০২১ সালে ছিল ৯৮.৬৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালে ৩৮৪০ শতাংশ নগদ যা ২০২৪ সালে দিয়েছে ২০০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৭৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ৮০০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল