বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
শেয়ার বাজার

বন্ড পরিকল্পনায় পরিবর্তন এনেছে ইস্টার্ন ব্যাংক

পুঁজিবজিরি ডেস্ক: ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। বুধবার (৯ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত বোর্ড সভায় সাবঅর্ডিনেটেড বন্ডের পরিবর্তে জিরো-কুপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি বেসেল-৩ এর নির্দেশনা অনুযায়ী টিয়ার-২ মূলধনকে শক্তিশালী করার জন্য ৮০০.০০ কোটি টাকা (আটশ কোটি টাকা) ক্রয় মূল্যের ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৫.০৭ টাকা, ২০২২ সাল ছিল ৪.৭৭ টাকা, ২০২১ সালে ছিল ৫.০৩ টাকা ও ২০২০ সালে ছিল ৫.১৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৩১.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৩.৫৭ টাকা, ২০২২ সালে ৩৩.৩৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৩৩.১৭ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.২৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক, ২০২৩ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক, ২০২২ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫৯৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.৪৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৬২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৪৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৪.৫১ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২০.৭০ টাকা থেকে ৩০.২০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২২.৮০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২২.৯০ টাকা। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু

পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের