রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
শেয়ার বাজার

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আসাদুর রহমান

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান। ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আসাদুর রহমানকে ডিএসই বোর্ড থেকে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে পদোন্নতি দেওয়া হয়।

সোমবার (৩০ জুন) ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়া হয়ে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

মোহাম্মদ আসাদুর রহমান ২০১০ সালে ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ২২ এপ্রিল ২০১৩ তারিখ থেকে উপ-মহাব্যবস্থাপক হিসেবে এবং ২৭ এপ্রিল ২০১৭ তারিখ থেকে ২৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷

এ সময়ে তিনি বোর্ড এবং কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগ, TREC অ্যাফেয়ার্স বিভাগ, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জুন ২০১৯ থেকে জানুয়ারী ২০২০ পর্যন্ত বাজার উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে পণ্য ও বাজার উন্নয়ন বিভাগ, এসএমই এবং ওটিসি বিভাগ, গবেষণা ও তথ্য বিভাগ এবং বাজার পরিচালনা (MOPS) বিভাগেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আসাদুর রহমান ডিএসই ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং ডিএসইর নাসডাক এবং ফ্লেক্সট্রেডের নতুন সিস্টেম প্রকল্পের মূল দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি ডব্লিউএফই-এর পূর্ণ সদস্যপদ অর্জন, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নির্বাচন এবং শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার মূল দলেরও একজন সদস্য ছিলেন।

তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ, সাংহাই স্টক এক্সচেঞ্জ, সাংহাই ফিউচার এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, বোম্বে স্টক এক্সচেঞ্জ, মালদ্বীপ স্টক এক্সচেঞ্জ, জার্মান স্টক এক্সচেঞ্জ সহ বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ ও প্রতিষ্ঠানের সাথে বৈঠক ও সভা-সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি (আইভিএলপি) অ্যালামনাই-এর একজন সদস্য।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক যোগদানের পূর্ববর্তী সময়ে তিনি প্রধান পরিচালন কর্মকর্তার পাশাপাশি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার