মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
শেয়ার বাজার

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের বিনিয়োগকারীদের ১০ .শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .০৩ পয়সা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ১.০৩ টাকা, ২০২২ সালে ছিল ২.২৫ টাকা, ২০২১ সালে ছিল ছিল ২.২৩ টাকা ও ২০২০ সালে আয় হয়েছিল ২.৭৫ টাকা।

কোম্পানিটির ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ১৭.৯৫ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ১৮.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১৯.৪০ টাকা, ২০২১ সালে ছিল ১৮.৬৫ টাকা ও ২০২০ সালে ছিল ১৭.৯১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ, ২০১১ সালে ১৫ শতাংশ নগদ, ২০২০ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৭ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ১০৪ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫০.৫৭ শতাংশ শেয়ার, সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.৩৪ টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১১.২৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.৮৪ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৯.৯০ টাকা থেকে ৩৯.২০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৩ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৩.১০ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা