বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ৬২৫ বারে ৪ লাখ ৯৩ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬.১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৮৩ বারে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫.৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৯২ বারে ১ লাখ ২৭ হাজার ১৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কোহিনুর কেমিক্যালের ২.৯১ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ২.৪৬ শতাংশ, জিমিনি সী ফুডের ২.১১ শতাংশ, আমরা টেকনোলজির ১.৭৪ শতাংশ, মুন্নু সিরামিকের ১.৩৭ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ১.৩০ শতাংশ এবং লুব-রেফের ১.০৮ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ