বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক
শেয়ার বাজার

বিনিয়োগের আগে জেনে নিন রিলায়েন্স ইন্সুরেন্স সম্পর্কে

মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ শতাংশ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বর্পূণ হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.১২ টাকা যা ২০২৩ সালে ছিল ৬.৫৬ টাকা, ২০২২ সালে ছিল ৫.৮৬ টাকা, ২০২১ সালে ছিল ৫.৫৯ টাকা ও ২০২০ সালে ছিল ৫.২১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৬৯.৫৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৬৬.৮৫ টাকা, ২০২২ সালে ছিল ৬৪.১৫ টাকা, ২০২১ সালে ছিল ৬৪.৩৯ টাকা ও ২০২০ সালে ছিল ৬০.৭৩ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ৩০ শতাংশ, ২০২৩ সালে নগদ ২৫ শতাংশ, ২০২২ সালে নগদ ২৫ শতাংশ, ২০২১ সালে নগদ ২৫ শতাংশ ও ২০২০ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০৫ কোটি ২০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৬২৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ এপ্রিল, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৪.২৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪.৭৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩১.০২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪৮.৫ টাকা থেকে ৭৮.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৮.৭ টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক