শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
শেয়ার বাজার

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। এ সুপারিশ আগামী ১৯ জুন ২০২৫-এ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০২৪ অর্থবছরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর পরবর্তী নিট মুনাফা করেছে ১০০.৮৫ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ৯৮.৪৪ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের ৪.৯৫ টাকা থেকে বেড়ে ২০২৪ সালে হয়েছে ৫.০৭ টাকা। একই সঙ্গে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৩ সালের ৪৩.৬৩ টাকা থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৪৭.২৫ টাকায়। ডিবিএইচের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) ২০২৪ সালের ডিসেম্বর শেষে ৩০.৪৬ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ১১.১৫ শতাংশ। গত বছর প্রতিষ্ঠানটির গৃহঋণ বিতরণের প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ এবং কোর ডিপোজিট পোর্টফোলিও প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ২৮ বছর ধরে দেশে প্রায় ৬০ হাজারের বেশী পরিবারকে গৃহঋণ প্রদান করেছে। ডিবিএইচ বর্তমানে দেশের সকল বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা প্রদান করছে। ডিবিএইচের খেলাপী ঋণের পরিমান ১ শতাংশেরও কম এবং প্রতিষ্ঠানটি গত ১৯ বছর ধারাবাহিকভাবে সর্বো”চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA) রেটিং অর্জন করেছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত