শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
শেয়ার বাজার

জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ খুলে ফেলবে খুলনা পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কেনার চুক্তি কার্যকর করেনি। দীর্ঘ সময়েও সরকার কোম্পানিটিকে কোনো বিদ্যুতের চাহিদা জানায়নি। তাই কোম্পানি কোনো বিদ্যুৎ উৎপাদন ও বিক্রি করতে পারেনি। এ অবস্থায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিপি) নির্দেশনা অনুসারে কোম্পানিটি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন (ন্যাশনাল গ্রিড) থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনায় অবস্থিত ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র কেপিসি-২ এবং যশোরের নোয়াপাড়ায় অবস্থিত ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র কেপিসি ৪০ মেওয়াওয়াট নোয়াপাড়া প্ল্যান্ট থেকে বিপিডিপির বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি কয়েক বছর আগেই শেষ হয়ে যায়। কোম্পানিটির নানামুখী তদবিরে খুলনা পাওয়ারের কাছ আবার বিদ্যুৎ কিনতে রাজি হয় সরকার। অনুমতি দেওয়া হয় কেন্দ্র দুটির প্ল্যান্ট সচল করার। তবে চুক্তি থেকে বাদ দেওয়া হয় আগের ক্যাপাসিটি চার্জের শর্ত, যার আওতায় সরকার বিদ্যুৎ না কিনলেও ন্যুনতম একটা অর্থ কোম্পানিকে পরিশোধ করতে হোত। এর পরিবর্তে চুক্তিতে শর্ত রাখা হয়, সরকারের প্রয়োজন হলে বিদ্যুৎ কিনবে এবং তখন ওই বিদ্যুতের দাম পরিশোধ করা হবে। এর আলোকে কোম্পানিটি ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে তার প্ল্যান্ট পরিচালনা করতে পারবে। গত বছরের ২৪ মার্চ ওই চুক্তিও শেষ হয়ে যায়। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ওই চুক্তিও নবায়ন করেনি সরকার।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত