রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো :- রিং শাইন টেক্সটাইল লিমিটেড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিগুলোর দিত্বীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর২৪’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

তথ্য অনুসারে, রিং শাইন টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় দ্বিতীয়প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। তথ্য মতে সর্বশেষ ৩০ জুন, ২০১৯ হিসাব বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

এছাড়া ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পর্ষদ সভা আগামী ৪ মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় দ্বিতীয়প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই তথ্য অনুসারে ৩০ জুন, ২০২৩ সর্বশেষ হিসাব বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২২ সালে দিয়েছে ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক, ২০২১ সালে দিয়েছে ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০২০ সালে দিয়েছে ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ।

এই সম্পর্কিত আরো