বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

জিপিএইচ ইস্পাত স্টক লভ্যাংশ পাঠিয়েছে

পুঁজিবাজার ডেস্ক: সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। আলোচ্য হিসাব বছরে এর বাইরে সাড়ে ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৯ টাকা ৮৬ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জিপিএইচ ইস্পাত। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে জিপিএইচ ইস্পাতের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল প্রায় ৩০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৬ কোটি টাকার বেশি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ১ পয়সা। এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল জিপিএইচ ইস্পাত। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৮ পয়সায়। সর্বশেষ প্রান্তিকে লোকসান হওয়ার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, বিদ্যুতের সরবরাহ কম থাকায় তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি উৎপাদন খরচও বেড়েছে। এ কারণে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ