সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে এনর্জিপ্যাক পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ১৪০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৭.৩ টাকা থেকে ১৮.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ১৮.১ টাকা এবং সমাপনি দর ১৮.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ১৬.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.১ টাকা থেকে ৩১.৩ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা টাকা বা ৫ দশমিক ৮০ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২১.২ টাকা থেকে ২২.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২০.৭ টাকা আজকের ওপেনিং দর ছিল ২২.৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২১.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২০.২ টাকা থেকে ৩৬.৯ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা কোহিনূর ক্যামিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ৩০ টাকা বা ৫ দশমিক ৬৭ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৫৩১.২ টাকা থেকে ৫৬৫ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৫২৯.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫৩৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৫৫৯.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৫৯.৫ টাকা থেকে ৮৩০ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৩১.৮ টাকা, মুন্নু সিরামিকের ৮৪ টাকা, কেডিএস এক্সেসরিজের ৩৪.৯ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫৪.৯, ইফাদ অটোসের ২৫.৯, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২ টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৬.২ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ