রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

একমি ল্যাবরেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৫ টাকা ৭৮ পয়সা।

তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় যা আয় হয়েছিল ২ টাকা ৬৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১২০ টাকা ৩৭ পয়সা গত ৩০ জুন, ২০২৪ সালে যা ছিল ১১৮ টাকা ৩৯ পয়সা।

এই সম্পর্কিত আরো