শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

আনোয়ার গ্যালভানাইজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ১৯ পয়সা।

তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে -৯৩ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় যা ছিল ১ টাকা ৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ৫ টাকা ৭২ পয়সা গত ৩০ জুন, ২০২৪ সালে যা ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা যা ২০২২ সালে ছিল ১১.৫৪ টাকা, ২০২১ সালে ছিল ৩.৯২ টাকা, ২০২০ সালে ছিল ২.০৩ টাকা ও ২০১৯ সালে ছিল ১.৫১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১২.৯৮ টাকা যা ২০২২ সালে ছিল ২১.৮১ টাকা, ২০২১ সালে ছিল ১৩.৩১ টাকা, ২০২০ সালে ছিল ১০.৮৫ টাকা ও ২০১৯ সালে ছিল ৯.৮৪ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ