রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

লভ্যাংশ বিতরণ করেছে ফাইন ফুডস

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

এছাড়া, গত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১.২৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১.৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১ শতাংশ নগদ, ২০২০ সালে ১ শতাংশ নগদ ও ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এই সম্পর্কিত আরো