বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

ক্যাটাগরি পরিবর্তন সিলকো ফার্মার

পুঁজিবাজার ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ থেকেই নতুন এ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। গতকাল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশে অনুমোদন দেয় কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮৫ পযসায়। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ পাওয়া সংবাদ