রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার ১৯০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২.৩৩ পয়েন্ট কমে ৫১৩০.০৬ ডিএস-৩০ মূল্য সূচক ০.৯৫ পয়েন্ট কমে ১৮৯৪.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৫ পয়েন্ট কমে ১১৫০.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: মালেক স্পিনিং, বীচ হ্যাচারী, ড্রাগন সোয়েটার, খুলনা প্রিন্টিং, এডিএন টেলিকম, অরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাব ও ইস্টার্ন হাউজিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, এশিয়াটিক ল্যাব, হাক্কানী পাল্প, সামিট অ্যালায়েন্স পোর্ট, মুন্নু সিরামিক, পিএইচপি ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., মালেক স্পিনিং ও এবি ব্যাংক ফার্স্ট মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, আর্গন ডেনিমস, এইচ আর টেক্সটাইল, রেনেটা, মিথুন নিটিং, তুং হাই নিটিং ও বারাকা পাওয়ার।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫৮৭১৬৮৫১৫১৪৭.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ