মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

চার্টার্ড লাইফের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২২ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক ও গুনগততথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .১৬ টাকা যা ২০২২ সালে ছিল .২৪ টাকা, ২০২১ সালে ছিল .২০ টাকা। উল্লেখ্য যে ২০২৪ সালের ইপিএসের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৩.৬০ টাকা যা ২০২২ সালে ছিল ১০.৭৩ টাকা, ২০২১ সালে ছিল ১২.০৮ টাকা। উল্লেখ্য যে ২০২৪ সালের এনএভির তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ