মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে রেনউইক যঞ্জেশ্বর

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ২৪৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৪৬.৪ টাকা বা ৬.৯৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৬২০ টাকা থেকে ৬৬৮ টাকার মধ্যেই। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৬২০.১ টাকা এবং সমাপনি দর ৬২৩.৬ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৬৭০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫০০ টাকা থেকে ৮১৯.৯ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১.৭ টাকা বা ৫ দশমিক ৬১ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৮.১ টাকা থেকে ৩১.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩০.৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩১.৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৮.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৮.১ টাকা থেকে ৭০.২ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে .৯ টাকা বা ৫ দশমিক ২৬ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১৫.৪ টাকা থেকে ১৬.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৭.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৬.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১০.৫ টাকা থেকে ৩৩ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১.৭ টাকা, সি এন্ড এ টেক্সটাইল লিমিটেডের ৪.২ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ১৯৩ টাকা, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ২.৩ টাকা, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ১০৬.৭ টাকা, হামিদ ফেব্রিক্স পিএলসির ৯.৩ টাকা ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ