মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে ‘বঙ্গজ’

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ৯২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে বঙ্গজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৯৬.৫ টাকা থেকে ১০৪.৫ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৯৬.৫ টাকা এবং সমাপনি দর ১০৪.৫ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৯৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৮৩.২ টাকা থেকে ১৩৪.৯ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৮.৪ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৮৪.২ টাকা থেকে ৯২.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৮৪.৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ৮৮.৯ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৯২.৭ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭০ টাকা থেকে ১৩৫ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস পিএলসির আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১.৭ টাকা বা ৬ দশমিক ৩৪ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৬.৯ টাকা থেকে ২৮.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৬.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৮.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২২.৬ টাকা থেকে ৭৫.৪ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৭৪.১ টাকা, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ১২৫.৫ টাকা, জাহিন স্পিনিং পিএলসির ৭.১ টাকা, রানার অটোমোবাইলস পিএলসির ৩১.২ টাকা, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৩.৬ টাকা, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স পিএলসির ২৭ টাকা ও এনআরবি ব্যাংক পিএলসির ১২.৫ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ