মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
শেয়ারবাজার

এসিআইয়ের এমডির শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌলা পূর্বঘোষণা অনুযায়ী ৬ লাখ শেয়ার কিনেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রচলিত বাজার মূল্যে তিনি এই শেয়ার কিনেছেন। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি, ২০২৫) তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

এসিআই লিমিটেড ১৫০ কোটি মূলধন নিয়ে ১৯৭৬ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৬.২৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৪১.৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২২.১১ শতাংশ শেয়ার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ