বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

আজ জেএমআই হসপিটালেরএজিএম

কর্পেোরেট ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল সদ্যসমাপ্ত বছরের ৩০ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৪৯ পয়সায়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জেএমআই হসপিটালের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৫ কোটি ৭২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯ লাখ টাকা বা ১৬ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৪ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৪৯ পয়সায়।

সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, জেএমআই হসপিটালের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৬ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

সর্বশেষ পাওয়া সংবাদ