বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
শেয়ারবাজার

বিবিএস কেবলসের ১ম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২০ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩২ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৪০ পয়সা, যা গত বছর একই সময়ে ৬২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৯৬ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ