বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
শেয়ারবাজার

৩ হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি,

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই ঋণের গ্যারান্টার হচ্ছে সরকার।

বুধবার (১৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

চিঠিতে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে।

চিঠিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং/অথবা ঋণের উপর অজিত/আরোপিত সুদ অথবা এর (আসল ও সুস) কোন অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের উপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ (আঠারো) মাসের জন্য বলবৎ থাকবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ