রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে বিএটি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বিএটি) অপর এক বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে।

সিগারেট উৎপাদনের বিষয়ে ইতোমধ্যে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বিএটি) ও ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের (পিএমবিএল) এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কারখানায় ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের জন্য তাদের নির্দেশিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও সরবরাহ করা হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত চুক্তি অনুমোদন করা হয়। এদিনই চুক্তিটি কার্যকর হয়েছে।

বিএটি সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে এই চুক্তির আওতায় ফিলিপ মরিসের কোন কোন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হবে এবং এর বিনিময়ে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড কী পরিমাণ রাজস্ব পাবে তা জানা যায়নি।

বিএটির প্রধান সিগারেট ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ডলিফ ও বেনসন। অন্যদিকে ফিলিপ মরিসের প্রধান ব্র্যান্ডগুলো হচ্ছে মার্লবোরো ও বন্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ