সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
শেয়ারবাজার

৯ কোম্পানিকে লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

রবিবার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, ওরিজা এগ্রো, মামুন এগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সীড, বিডি পেইন্টস এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানিসমূহকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদন্ডে দন্ডিত করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ