রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

২ ব্রোকারেজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী ২ ব্রোকারেজ হাউজকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজগুলো হলো- প্রুডেনশিয়াল সিকিউরিটিজ ও এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩০তম কমিশন সভায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়। আজ (১০ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অনিয়মের এ ধারা অব্যাহত থাকলে পরবর্তী প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানায় বিএসইসি।

সর্বশেষ পাওয়া সংবাদ