বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
শেয়ারবাজার

১০ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ (১০ নভেম্বর) রবিবার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৪ ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মাঝে এদিন ফাস ফাইন্যান্স, পেপার প্রসেসিং, বিডি মনোস্পুল পেপার ও ফাইন ফুডসের ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর অর্থিক পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

এছাড়াও সি পার্ল বিচ রিসোর্ট, জাহিন স্পিনিং, এমবি ফার্মা ও ক্রাউন সিমেন্ট মিলসের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

অন্যদিকে ইস্টার্ন ক্যাবলস এবং এটলাস বাংলাদেশের ৩০ জুন,২০২৪ ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ