বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি ক্যামিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৮০ পয়সা অর্থাৎ ৪২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৪০ পয়সা বা ২৮ দশমিক ৮১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড। এছাড়া ৭ টাকা ৮০ পয়সা ২৫ দশমিক ১৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ২৪ দশমিক ০১ শতাংশ, আরামিত সিমেন্ট লিমিটেডের ২২ দশমিক ৮১ শতাংশ, ইনভয় টেক্সটাইল লিমিটেডের ২১ দশমিক ৬৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমেটেডের ২০ দশমিক ৫০ শতাংশ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২০ দশমিক ৩৭ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২০ শতাংশ এবং ফু ওয়াং ফুড লিমিটেডের ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ