বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
শেয়ারবাজার

প্রেফারেন্স শেয়ার ছাড়বে প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উচ্চ সুদের ঋণ পরিশোধ ও ব্যালান্স শিট পুনর্গঠনে নতুন করে প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার সিমেন্ট। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্য হবে ৫০ লাখ টাকা। এসব শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ শেষে এসব শেয়ার পুরোপুরি অবসায়িত হবে। থাকবে না কোনো রূপান্তর সুবিধা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি ৩২২টি নতুন প্রেয়ারেন্স শেয়ার ইস্যু করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ