বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
শেয়ারবাজার

ব্লকে ৫ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২১ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, রেনাটা লিমিটেড, ইউনিক হোটেল এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশের। এদিন কোম্পানিটির ৭ কোটি ২৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ফার্মার ২ কোটি ৭২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ লাখ ১৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনাটা লিমিটেড।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইউনিক হোটেলের ১ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ