বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

৬ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিভিন্ন খাতে তালিকাভুক্ত ৬টি কোম্পানির পর্ষদ সভা আজ ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, মালেক স্পিনিং মিলস পিএলসি ও রহিম টেক্সটাইল মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

মুন্নু এগ্রো: কোম্পানিটির পর্ষদ সভা একই সময় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

বারাকা পতেঙ্গা পাওয়ার: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

বারাকা পাওয়ার: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

মালেক স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করা হবে।

রহিম টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ