সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

৩য় প্রান্তিকে ডিবিএইচের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই—সেপ্টেম্বর) কর পরবর্তী নিট মুনাফা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে কোম্পানির ২০২৪ সালের ৩ প্রান্তিকে (জানুয়ারী—সেপ্টেম্বর) পরিচালন মুনাফার ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা তৃতীয় প্রান্তিকে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) তৃতীয় প্রান্তিকে ১ টাকা ৬৮ পয়সায় পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের ১ টাকা ২০ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ইপিএস ছিল ৩ টাকা ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৬ পয়সা।

গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ’র ঋণ বিতরণ ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার অন্যতম কারণ ব্যবসার ভৌগলিক সম্প্রসারন ও সেবার পরিসর বৃদ্ধি। ২০২৩ সালের মে মাসে প্রতিষ্ঠানটি ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের মাধ্যমে শরিয়াহ্ সম্মত সেবাসমূহ চালু করে এবং বেশ কিছু নতুন শাখার চালু করে, যার মাধ্যমে সমস্ত বিভাগীয় শহরে সেবা নিশ্চিত করেছে। বছরের প্রথম ৯ মাসে কোর ডিপোজিট পোর্টফোলিও প্রবৃদ্ধি হয়েছে ১১.২০ শতাংশ যা গ্রাহকদের আস্থা নির্দেশ করে।

ডিবিএইচ ১৯ বছর ধরে ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং “ট্রিপল এ” (AAA) অর্জন করেছে।

খেলাপী ঋণের পরিমান পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে ০.৯৮ শতাংশ হলেও দেশের সার্বিক আর্থিক খাতের খেলাপী ঋণের তুলনায় তা সবচেয়ে কম, যা কোম্পানির উন্নত ঝুঁকি ব্যবস্থাপনার কারণে সম্ভব হয়েছে। পরিচালন দক্ষতার ক্ষেত্রে, ডিবিএইচ’র খরচ—আয় অনুপাত উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে, যা গত বছরের ৩০ শতাংশ থেকে ২৭.৮ শতাংশ এ নেমে এসেছে এবং এই সেক্টরের মধ্যে অন্যতম কম।

সর্বশেষ পাওয়া সংবাদ