সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

গ্লোবাল হেভি কেমিক্যালস উৎপাদনে ফিরেছে

নিজস্ব প্রতিবেদক : সাময়িক বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা । রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এ কারখানাটিতে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৫ অক্টোবর কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, আজ ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।

কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ