শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে আজকের লেনদেন ৩৪৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (২৯ অক্টোবর) মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ০১৭ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১২টি কোম্পানির, বিপরীতে ৫৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ