শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

অপারেটিং মুনাফায় ১৮% প্রবৃদ্ধি অর্জন করলো আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক : ২০২৪ এর তৃতীয় কোয়ার্টার শেষে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ১০২১.৯ মিলিয়ন টাকার অপারেটিং মুনাফা অর্জন করেছে যা বিগত বছরের তুলনায় ১৮% বেশি। এই সময়ে বিনিয়োগ পোর্টফোলিয়ো ৪৪.৫% বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিনিয়োগ আয় বৃদ্ধি পেয়েছে ২৫৪.৯ মিলিয়ন টাকা (১৭০%)। তবে ডিপোজিট খরচের বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট বৃদ্ধি, মুদ্রা বাজারে তারল্য চাপ এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রভাবে ইন্টারেস্ট ব্যয় ২৮% বৃদ্ধি পেয়েছে।

সম্পদের সুদক্ষ ব্যবহার এবং শুধুমাত্র প্রয়োজনীয় পদে কর্মী নিয়োগের কৌশলগত প্রক্রিয়ার বদৌলতে বিগত বছরের ৩য় কোয়ার্টারের তুলনায় কোম্পানি সফলভাবে অপারেটিং খরচ কমিয়েছে ২৬.৫ মিলিয়ন টাকা (৭%)। অপারেশনগত প্রক্রিয়ায় ক্রমবর্ধমান দক্ষতা দিয়ে এই বছর এ পর্যন্ত কোম্পানি অপারেটিং খরচ কমাতে সক্ষম হয়েছে ৯৯.১ মিলিয়ন টাকা (৮.২%)।

একটি তৎপর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি শ্রেণিকৃত লোনের বিপরীতে পর্যাপ্ত কভারেজ বজায় রাখার নীতিতে বিশ্বাসী এবং ফলশ্রুতিতে ২০২৪ এর তৃতীয় কোয়ার্টারে সঞ্চিত প্রভিশনের পরিমাণ ৩.৮% বৃদ্ধি পেয়ে ৩.৪৯৩ মিলিয়ন টাকায় পৌঁছেছে। এদিকে উচ্চ অপারেটিং আয়ের কারণে বিগত বছরের একই কোয়ার্টার থেকে এই বছরের তৃতীয় কোয়ার্টারে চলতি ইনকাম ট্যাক্স বেড়েছে ২১.৭ মিলিয়ন টাকা বা ৬২% আর বিগত বছর পুরোটা চিন্তা করলে এই বছর এ পর্যন্ত চলতি ইনকাম ট্যাক্স বাবদ খরচ বেড়েছে ৭৭.৫ মিলিয়ন টাকা বা ৩৯.৬%। ফলশ্রুতিতে ২০২৪ এর তৃতীয় কোয়ার্টার শেষে নিট মুনাফা ১৫০.৮ মিলিয়নে নেমে এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ