শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ অক্টোবর-১৭ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষেে উঠে এসেছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৭.২৫ শতাংশ অবদান অগ্নি সিস্টেমসের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সপ্তাহজুড়ে গড়ে ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা টেকনো ড্রাগসের শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ৯ কোটি ৪২ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ৭৮ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৭ কোটি ৫৯ লাখ টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৯৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৫৬ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ