শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

আজ ৬ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-লাভেলো আইসক্রীম, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুড, ডিবিএইচ, বিজিআইসি ও যমুনা ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রীম, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুড ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, ডিবিএইচ, বিজিআইসি ও যমুনা ব্যাংক চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) লাভেলো আইসক্রীমের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।

অ্যাপেক্স স্পিনিংয়ের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) ইপিএস হয়েছে ২ টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৭০ পয়সা।

আর অ্যাপেক্স ফুডের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস হয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের প্রথম তিন মাসে ইপিএস ছিল ৭ টাকা ২৯ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ