বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারে স্থিতিশীলতা বৃদ্ধি করবে ‘কর্পোরেট গভর্নেন্সের যথাযথ পরিপালন ’

নিজস্ব প্রতিবেদক : কর্পোরেট গভর্নেন্স কোডের যথাযথ পরিপালন পুঁজিবাজার ও তালিকাভুক্ত কোম্পানিগুলোতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে এবং সমৃদ্ধ পুঁজিবাজার গড়ার জন্য বাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন তথা অংশীজনদের প্রত্যেককে যার যার দায়িত্ব ও কর্তব্য অনুসরণ করে প্রয়োজনীয় ও যথাযথ ভূমিকা রাখা অত্যন্ত জরুরী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) শীর্ষ প্রতিনিধিদের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মত বিনিময় সভার সূচনা বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের পুঁজিবাজারের টেকসই ও যথাযথ সংস্কারের জন্য বিএসইসি টাস্কফোর্স গঠন করেছে এবং উক্ত টাস্কফোর্স পুঁজিবাজারে সর্বাঙ্গীণ (comprehensive) সংস্কারের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

রাজধানীর আগারগাঁও বিএসইসি ভবনে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকার্তাবৃন্দ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) এর সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ।

এসময় তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কোম্পানি সেক্রেটারিদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কর্পোরেট গভর্নেন্স কোডের যথাযথ পরিপালন নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন খন্দকার রাশেদ মাকসুদ। সভায় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এসময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে নিয়োজিত চার্টার্ড সেক্রেটারিজরা এর ভূমিকা এবং দায়িত্বের বিষয়েও আলোচনা হয়।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত, কোম্পানিগুলোতে ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার, প্রশিক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় মাধ্যমে কোম্পানিগুলোতে কর্মরত চার্টার্ড সেক্রেটারিজ বা কোম্পানি সেক্রেটারিদের দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, কোম্পানির অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতে কোম্পানি সেক্রেটারিদের অধিকতর দায়িত্বশীল করা, কোম্পানির লভ্যাংশ বিতরণসহ নানা ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান নিশ্চিতে কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে।

সভার আলোচনায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের স্বার্থের পূর্ণ সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজারে ভালো বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। সভায় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) এর প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারে নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও অংশীজনদের সাথে মত বিনিময় করছে। সর্বোপরি, দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত ও অংশগ্রহণ এবং অংশীজনদের সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলতে বিএসইসি নিরলসভাবে কাজ করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ