শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা
advertisement
শেয়ারবাজার

ডেসকোর নো ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ৭২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৩ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৪৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৭২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৯২ পয়সা।

আগামী ২৫ জানুয়ারি, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

সর্বশেষ পাওয়া সংবাদ