শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে সূচকের পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৪ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। এছাড়া কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৬.৮৭ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২২৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫২ টি কোম্পানির বাজারদর।

সর্বশেষ পাওয়া সংবাদ